জগন্নাথপুরে নুসরা এইড’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও টিউবওয়েল প্রদান
- Update Time : ০৬:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নুসরা এইড’র পক্ষ থেকে দুই শতাধিক অসহায়- দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও টিউবওয়েল প্রদান করা হয়েছে। উপজেলার সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাফিজ মাওলানা এনামুল হাসানের বাড়িতে শনিবার (১ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করা হয়। সমাজসেবক, শিক্ষানুরাগী হাফিজ মাওলানা এনামুল হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লাম শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী। সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে আগত বিশিষ্ট সমাজসেবক হাফিজ মাওলানা আমিনুর রশীদ। হাফিজ আব্দুল্লাহ আল জারিফের পবিত্র কোরআন তেলাওয়াতে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডর নবনির্বাচিত ওয়ার্ড মেম্বার সৈয়দ আলাউর রহমান, সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুফতি সৈয়দ শামীম আহমদ, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, মাওলানা তফজ্জুল হোসাইন,
মাওলানা হোসাইন আহমদ, বাচ্ছু মিয়া, সৈয়দ মোস্তাক আহমদ, মিয়া মুহাম্মদ ওসমান গনী, মারজান আহমদ প্রমূখ। উদ্বোধনী বক্তব্যে শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী বলেন, কোনো মুসলমান কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করলে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন। খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন। পানি পান করালে এরচেয়েও উত্তম বস্তু পান করাবেন।’ (আবু দাউদ)।

এদিকে শীতবস্ত্র বিতরণের পর নুসরা এইড’র পক্ষ থেকে সৈয়দপুর মোকামপাড়ায় একটা টিউবওয়েল’র উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, নুসরা এইড’র পক্ষ থেকে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে সৈয়দপুরে শীতবস্ত্র বিতরণ এবং টিউবওয়েল সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণ খরছ বহণ করে অসহায়- দরিদ্রদের মাঝে প্রদান করা হয়।





























