জগন্নাথপুরে নিহত উজ্জল চৌধুরী স্মরণে শোকসভায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি
- Update Time : ১০:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিহত উজ্জল মিয়া চৌধুরীর স্মরনে এলাকাবাসীর উদ্যােগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামের তরুন সমাজ সেবক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জল মিয়া চৌধুরীর স্মরনে এলাকাবাসীর উদ্যােগে শনিবার (২৬ জুন) দুপুরে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে আয়োজিত শোক সভা মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী আব্দুশ শহীদের সভাপতিত্বে ও সমাজকর্মী ইসলাম উদ্দিন জসিমের পরিচালনা অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসাছাত্র মিল্লাদ আহমদ।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, গড়গড়িয়া লন্ডন প্রবাসী সংঘের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আছকির আলী, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাবুল মিয়া, লামাটুকের বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আংগুর মিয়া, মোহাম্মদগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেলিম মিয়া, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম এম সোহেল, উত্তর গড়গড়ি গ্রামের মুরুব্বি আজমত আলী, হাজি সুন্দর আলী মাজন, সমাজ সেবক মনু মিয়া, আওয়ামী লীগ নেতা গৌউস উদ্দিন, সমাজসেবক আওলাদ আলী, সমাজসেবক মোয়াজ্জিন মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, সমাজকর্মী সোহেল আমীন, ব্যবসায়ী বাবুল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কয়েস মিয়া, সমাজকর্মী রফিক উদ্দিন, পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোক্তাদির চৌধুরী, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, কয়েস আহমদ, মানবাধিকারকর্মী তানজিল আহমদ, সমাজকর্মী কামিল আহমদ, মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফয়ছল আহমদ, সমাজকর্মী রিপন রাজ, সমাজকর্মী শাহিনুর আহমদ, হাজি রাসেল আহমদ, সমাজকর্মী ইমরান মল্লিক, সৈয়দ খোকন, সৈয়দ রাজন, সৈয়দ বাবলু, খোকন মিয়া, রুমন মিয়া, নাজমুল ইসলাম, ফারুক আহমদ, মইন উদ্দিন, দুলাল মিয়া, বদরুল আলম, সালমানুল হক, আবুল হাসান, আব্দুল মমিন, বকুল মিয়া, লোকমান হেকিম প্রমূখ। সভায় নিহত উজ্জল মিয়া চৌধুরী স্মৃতি পরিষদ নামে ৫০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা নিহত উজ্জল মিয়া চৌধুরী হত্যায় গ্রেফতারকৃত খুনিদের ফাঁসির দাবি জানান। এবং হত্যা মামলার এজাহারনামীয় পলাতক অন্যান্য আসামীদেরকে দ্রুত গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

সভা শেষে প্রধান অতিথি উজ্জল মিয়া চৌধুরী স্মৃতি পরিষদের ফলক পরিদর্শন করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। পরে নিহত উজ্জল মিয়া চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় তার বাড়িতে ছিন্নি বিতরন করা হয়। উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে জায়গা নিয়ে সোমবার (১৭ মে) বিকেলে সংঘর্ষ হয়। এতে খালিছ মিয়ার ভাতিজা উজ্জ্বল মিয়া চৌধুরী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্তায় উজ্জ্বল চৌধুরীকে সোমবার রাতে সিলেট থেকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় উজ্জল মিয়া চৌধুরী মৃত্যুবরণ করেন।




























