১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নির্বাচন সম্পন্ন: উপজেলায় কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় ভোটের মাধ্যমে ক্ষোভ প্রকাশ

  • Update Time : ০৫:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

৬ মার্চ সোমবার দিন ব্যাপী উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের মোট ৮৭ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৪৯৯ জন। মোট ৮৭টি ভোট কেন্দ্রের মোট ৪৩২টি বুথে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
নির্বাচনে ধানের শীষ প্রতীকে মোট ২৯৯১৪ ভোট পেয়ে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন নৌকা প্রতীকে ২৫১৯৮ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আ.লীগের মনোনীত প্রার্থী বিজন কুমার দেব নৌকা প্রতীকে ২০২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজি সুহেল আহমদ খান টুনু ধানের শীষ প্রতীকে ১৫৩৪৮ ভোট পেয়েছেন। জমিয়ত মনোনিত মাওলানা সৈয়দ ছালিম কাসেমি খেজুর গাছ প্রতীকে ১৪৭৫০ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ১১৬৭০ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা আক্তার ধানের শীষ প্রতীকে ২৮১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আ.লীগের মনোনীত প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান হাজেরা বারী নৌকা প্রতীকে ২৩৮৩০ ভোট পান।

রাত সোয়া ১০ টার দিকে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ফলাফলে বিএনপির কাছে সরকার দল আ.লীগ ধরাশায়ী হয়েছে। জগন্নাথপুরের কাঙ্খিত উন্নয়ন না হওয়ার যত ক্ষোভ জনতা ভোটের মাধ্যমে প্রকাশ করেছেন বলে উপস্থিত জনতাদের মধ্যে অনেকে জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নির্বাচন সম্পন্ন: উপজেলায় কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় ভোটের মাধ্যমে ক্ষোভ প্রকাশ

Update Time : ০৫:১৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭