১২:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নির্বাচনী সভায় চেয়ারে বসা নিয়ে সভা পন্ড

  • Update Time : ১১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী সভা পন্ড হয়ে যাওয়ার ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাগেছে, ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভায় প্রতিমন্ত্রীর সামনে চেয়ারে বসা নিয়ে স্থানীয় আ.লীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতি ও চেয়ার দিয়ে বাড়াবাড়ির ঘটনা ঘটে। এ সময় স্টেইজের পিছনে বিকট শব্দ হলে আতঙ্কের সৃষ্টি হয় এবং উপস্থিত জনতা দৌড়ে পালিয়ে গেলে সভাটি পন্ড হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এ ব্যাপারে স্থানীয়রা জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য বিয়েতে ব্যবহৃত বম ফুটানো হয়। জানতে চাইলে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান বলেন, একটি পক্ষ কোন দিন কোন প্রোগ্রামে আসে না। হঠাৎ করে এসে সভাটি পন্ড করতে চেয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান বলেন, চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নির্বাচনী সভায় চেয়ারে বসা নিয়ে সভা পন্ড

Update Time : ১১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮