জগন্নাথপুরে নির্বাচনী ডিউটি করতে আহত পুলিশ সদস্যের মৃত্যু
- Update Time : ০৮:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পেশাগত দায়িত্ব পালনে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য জনি মিয়া আর নেই। আজ শুক্রবার (১৬ জুলাই) দুপুরে সিলেট একটি হাসপাতালে লাইফ সার্পোটে থাকা অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত জগন্নাথপুর থানার কনস্টবল জনি মিয়ার জানাজা প্রথমে আজ শুক্রবার বাদ আছর সিলেট জেলা পুলিশ লাইনে সম্পন্ন হয়। জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছত্তার এ প্রতিবেদককে জানান, গত মঙ্গলবার (১৩ জুলাই) জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ডিউটি করার জন্য পুলিশ সদস্য জনি মিয়া (২৩) থানায় আসার পথে জগন্নাথপুর আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের সামনে সকাল ৬টার দিকে ট্রলির সাথে দুুর্ঘটনায় তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট একটি হাসপাতালে ভর্তি করা হয়। লাইফ সার্পোটে থাকা অবস্থায় আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। নিহত পুলিশ সদস্য জনি মিয়া ময়মনসিংহের জামালপুর সদর থানার বেলবেরিয়া গ্রামের মৃত আকরাম হোসেনের পুত্র। জানাগেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জনির মৃত্যুর খবরে থানা পুলিশসহ পরিচিতজনরা বাকরুদ্ধ হয়ে পড়েন। সিলেট জেলা পুলিশ লাইন থেকে পুলিশের অ্যাম্বুলেন্স যোগে নিহত পুলিশ সদস্য জনি মিয়ার লাশ এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে সিলেট থেকে সন্ধ্যার দিকে রওনা দেন। নিজ এলাকায় দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।




























