জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই (নিসচার) আলোচনা সভা ও লিফলেট বিতরণ
- Update Time : ০৫:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়। এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যােগে স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে রোববার (২০ অক্টোবর) জগন্নাথপুরে অালোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জানাব ইয়াসির আরাফাত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী, নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জালাল হুসেন, জয়নুল হক জয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক জাকির হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক রাহেল আহমদ, প্রকাশনা সম্পাদক শাহ শাকিল, সদস্য মারজান চৌধুরী, ফয়সাল আহমদ, রেদোয়ান হাদী, কামরান আহমদ, স্কুল ছাত্র বিজয় কৃষ্ণ দাস প্রমূখ। অালোচন সভার শুরু পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন স্কুল ছাত্র জামি আহমদ। বিজ্ঞপ্তি





























