০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

  • Update Time : ০৯:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজের ২ দিন পর পৌর শহরের বৈঠাখালি সেতু এলাকা থেকে আজ বুধবার বেলা ১০টার দিকে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামের গৌছ মিয়ার পুত্র আলী হোসেন(১৮) নামে এক নৌ-শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, গত ২০ জুলাই সোমবার বিকেলে উপজেলার ভবানীপুর বৈঠাখালি সেতুর ওপর দিয়ে বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তার ছিড়ে নৌকায় বিদ্যুতায়িত হলে ৩ শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। এসময় ২ শ্রমিক পাড়ে উঠতে পারলেও আলী হোসেন নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও উদ্ধার কাজ চালিয়ে নিখোঁজ শ্রমিক কে উদ্ধারে ব্যার্থ হয়।

অবশেষে ২ দিন পর আজ বুধবার (২২ জুলাই)। সকালে স্থানীয় বৈঠাখালী সেতু এলাকায় পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, মৃত্যু নৌ-শ্রমিকের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করেছে বলে জানাগেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

Update Time : ০৯:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০