০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নারী নির্যাতন মামলার আসামি সাহেদ গ্রেফতার
- Update Time : ০৩:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে পুলিশ। থানার এএসআই মোঃ সোহেল এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব গড়গড়ি গ্রামের আশিক আলীর ছেলে নারী ও শিশু মামলা নং-৪১৬/২২ এর সিআর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ সাহেদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। থানার এএসআই মোঃ সোহেল জানান, গ্রেফতারকৃত নারী নির্যাতন মামলার পলাতক আসামি মোঃ সাহেদ মিয়াকে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


























