০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ
- Update Time : ০৩:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. মোঃ মোশাররফ হোসেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুর পর চেয়ারম্যান পদে গত ২৫ মে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নুরুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হন। মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম শপথ নেন।
























