১২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

  • Update Time : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৭জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। সুনামগঞ্জ জেলা সম্মেলন কক্ষে আজ সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন। গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন তারা হলেন,

উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, বিএনপি নেতা রফিক মিয়া, ২নং পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা, নৌকার মাঝি আংঙ্গুর মিয়া, ৫নং চিলাউড়া-হলদিপুর ইউয়িন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা শাহিদুল ইসলাম বকুল, ৬নং রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা, নৌকার মাঝি ছদরুল ইসলাম, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.লঅগ নেতা, নৌকার মাঝি আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা আইয়ুব খান, ৯নং পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মখলুছ মিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

Update Time : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারি ২০২২