জগন্নাথপুরে নতুন সাজে জিয়া লাইটিং এন্ড পুষ্প কেন্দ্র’র আনুষ্ঠানিক উদ্বোধন
- Update Time : ১০:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জিয়া লাইটিং এন্ড পুষ্প কেন্দ্র’র নতুন সাজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরশহরের হাসপাতাল পয়েন্টে আজ রোববার (২০ জুন) নতুন সাজে অত্যাধুনিক- শিতাতপ নিয়ন্ত্রিত জিয়া লাইটিং এন্ড পুষ্প কেন্দ্র’র নতুন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন জগন্নাথপুর পৌর সভার জনন্দিত মেয়র আক্তারুজ্জামান আক্তার।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ঝিগলী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আজির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে, পেরুয়া ডায়াগনস্টিক সেন্টারের এমডি বজলুর রশীদ চৌধুরী, জগন্নাথপুর শান্তিনগর বাজার (হাসপাতাল পয়েন্ট) বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি হাজি সাজিদুর রহমান, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী হাজি শফিকুর রহমান, হাফিজ মাওঃ জামিলুল হক আমিনী, জালালপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা দিলোওয়ার হোসেন, জিয়া লাইটিং এন্ড পুষ্প কেন্দ্র’র সত্ত্বাধিকারী জিয়াউর রহমান, জনপ্রতিনিধি, রাজনীবিদ, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জিয়াউর রহমান পরিচালিত জিয়া লাইটিং এন্ড পুষ্প কেন্দ্র ১৯৯৬ সালে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টে যাত্রা শুরু করে। সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আবারো একই স্থানে নতুন সাজে বিয়ে অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইনের উন্নতমানের বরের শেরওয়ানী, পাগড়ী, নাগরাসহ অত্যাধুনিক- শিতাতপ নিয়ন্ত্রিত জিয়া লাইটিং এন্ড পুষ্প কেন্দ্র’র নতুন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।





























