১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার- ১
- Update Time : ১০:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সুত্রে জানাগেছে, জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে উপজেলার চিলাউড়া মাঝপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ কাওছার হোসেন (২২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ বুধবার (৯ জুন) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



























