০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সৈয়দপুরে দেড় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামে সোমবার (১৯ জুলাই) বিকেলে যুক্তরাজ্য প্রবাসি হাফিজ মাওলানা ইউসুফ ও মাওলানা আমিনুর রশিদের সহযোগিতায় নুছরা এইড-এর উদ্যােগে ঈদ উপলক্ষে দেড় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হাফিজ মাওলানা এনামুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ও মুফিত সৈয়দ শামিম আহমদের দোয়ার মাধ্যমে ঈদের খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সমাজসেবক, শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মারুফ আহমদ, দৈনিক জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, মাওলানা তফজ্জুল হোসেন, সমাজকর্মী বাচ্ছু মিয়া, হাফিজ সৈয়দ আব্দুর রহমান, হাফিজ সৈয়দ ইসফাকুর রহমান প্রমুখ।




























