১০:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে আটপাড়া উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন
- Update Time : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চ বিদ্যালয়ে জগন্নাথপুর দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে মঙ্গলবার (২৯ অক্টোবর) অানুষ্ঠানিকভাবে সততা স্টোর’র উদ্বোধন করা হয়েছে।
সততা স্টোর’র উদ্বোধন উপলক্ষে অালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম আজমল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অালোচনা সভা শেষে সততা স্টোরের ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানর অতিথিবৃন্দ।





























