জগন্নাথপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যােগে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
- Update Time : ০৬:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যােগে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যােগে ১ অক্টোবর সোমবার জগন্নাথপুুুুরে বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম। জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি রেজাউল করিম রিজু প্রমূখ। এ সময় ডা: মধু সুধন ধর, মাওলানা আঃ হক, আনোয়ার হোসেন ও বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অালোচনা সভায় উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে অালোচনা সভায় বিভিন্ন শিক্ষা- প্রতিষ্ঠানের ৫০ জন ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।






















