১১:১২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে দুর্গা পূজার ব্যাপক প্রস্তুতি
- Update Time : ০৭:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এবার উপজেলার মোট ৩২ টি মন্ডপে এক সাথে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী পূজা চলবে। ইতোমধ্যে প্রতিটি মন্ডপের প্রতীমা তৈরির কাজ সম্পন্ন হয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান। এবার পূজাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।




















