০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫০, গ্রেফতার- ৩

  • Update Time : ১২:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩জনকে আটক করেছে। জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী উস্তার গনী ও হীরা মিয়া গং অপর পক্ষ মোঃ বদরুল ইসলাম ও শাহ নিজামুল করিম গংদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে পূর্ব বিরোধের জের ধরে বুধবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভবের বাজার এলাকায় দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ও গুলাগুলি হয়। এতে বদরুল ইসলাম ও শাহ নিজামুল করিম গংদের পক্ষের ১৫জন আহত অপর পক্ষের যুক্তরাজ্য প্রবাসী হাজী উস্তার গনী ও হীরা মিয়া গংদের পক্ষের ২০জন হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানাযায়, ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজী উস্তার গনী ও হীরা মিয়া গং অপর পক্ষ মোঃ বদরুল ইসলাম ও শাহ নিজামুল করিম গংদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে হামলা-মামলা চলে আসছে। এরই জের ধরে বুধবার বিকেলে গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫০, গ্রেফতার- ৩

Update Time : ১২:৪৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১