জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে আহত- ২৫
- Update Time : ০১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আছকির আলী আকমলের পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়।
জানাগেছে, সোমবার (১৭ মে) বিকেলে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে এসংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় ২৫জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতরা হলেন, রানু খান (৬৭), আংগুর মিয়া (৫৫), দুলাল মিয়া (৩৫), ঝুনু মিয়া (৩২), জুনেদ আহমদ (৩০), তানভির মিয়া (১৪), কবির খান (৩০)। গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য যে, রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আছকির আলী আকমলের পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারে রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল শুক্রবার জুম্মা নামাজের পর সংঘর্ষ হয়। এতে প্রায় ২০জন আহত হন।




























