জগন্নাথপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর, আহত- ৪০, গ্রেফতার ১৯
- Update Time : ০৮:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নির্বাচনী সহিসংতায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্বাচনী সহিসংতায় উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। রোববার নির্বাচনে ভোটের ফলাফলে মেম্বার প্রার্থী হীরা মিয়া আপেল প্রতীকে মেম্বার নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন আহমদ আলী (ফুটবল)। নির্বাচনে মেম্বার প্রার্থীদের ফলাফল ঘোষণার পর কবিরপুর গ্রামের বাসিন্দা পরাজিত মেম্বার প্রার্থী আহমদ আলীর সমর্থকরা তাদের পাশের বাড়ীর ইন্তাজ আলীর পবিবারকে বিজয়ী হীরা মিয়া (আপেল) ভোট দিয়েছে বলে দোষারোপ করে আহমদ আলীর পক্ষের লোকজন ইন্তাজ আলীর বাড়ীতে হামলা করে বাড়ি-ঘর ভাংচুর করা হয় হয়েছে বলে অভিযাগ পাওয়া গেছে। এ জের ধরে আজ সোমবার আবার ইন্তাজ আলীর পক্ষের লোকজন ও পরাজিত মেম্বার প্রার্থী আহমদ আলীর পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। নির্বাচনী সহিসংতায় সংঘর্ষে গুরুতর আহত ৬জনকে কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে। আগামিকাল মঙ্গলবার গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।





























