০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রসহ গ্রেফতার- ১৪

  • Update Time : ০৫:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় অস্ত্রসহ ১৪জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। পৌর এলাকার ইসহাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তারগনী, হীরা মিয়া গং ও বদরুল ইসলাম, শাহ নিজামুল করিম গংদের মধ্যে ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কমিটি ও ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও মামলা চলছে। এর জের ধরে সোমবার (১ নভেম্বর) রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেশীয় অস্ত্র- সুলফি, লাঠি, ঢালসহ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় ১৪জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সাবলুছ মিয়ার ছেলে নূর আলম (২৯), মৃত হাজি ফয়জুর রহমানের ছেলে ফারুক আহমদ ফরুখ (৫০), মৃত হাজি আতিক উল্লাহর ছেলে সুজন মিয়া (৩৫), মৃত জমশেদ আলীর ছেলে আলী নূর (২৩), মৃত সাবলুছ মিয়ার ছেলে শাহ আলম (৩৫), মৃত সালেহ আহমদের ছেলে জাকির আহমদ (২৫) মৃত খালিক উল্লাহর ছেলে সিজিল উল্লাহ (৩৬), আরব আলীর ছেলে আঙ্গুর মিয়া (২২), মৃত আছদ্দর আলীর ছেলে মোঃ হেলাল (২৬), ইনাতনগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে রুবেল মিয়া (২৩), মৃত ইয়াজ উল্লাহর ছেলে মোঃ নজরুল ইসলাম (৫৮), মৃত আলতাব উল্লাহর ছেলে মনর আলী (৫২), মৃত হাজি তকলিছ উল্লাহর ছেলে মোঃ সফু মিয়া (২২), মৃত আকবর আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল (২৭)। দুই পক্ষের সংঘর্ষে প্রায় ১০জন আহত হন। আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আজ মঙ্গলবার (২ নভেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে অস্ত্রসহ গ্রেফতার- ১৪

Update Time : ০৫:০০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১