জগন্নাথপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাস্ক বিতরণ করলেন আজিজুস সামাদ ডন
- Update Time : ১২:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য আজিজুস সামাদ ডন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কয়েক হাজার মাস্ক বিতরণ করেছে। জগন্নাথপুর বিতর বাজার মঙ্গলববার (২২ ডিসেম্বর) বিকেলে মাস্ক বিকরণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে একনজর দেখতে ভীড় করেন। কেন্দ্রীয় আ.লীগ নেতা আজিজুস সামাদ ডন জনতার উদ্দেশ্যে বলেন সারা বিশ্বে আবারও করোনা ভাইরাসে হানা দিচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাস্ক বিতরণ করেছি। সকলকে মাস্ক ব্যবহারে সচেতন হওয়ার আহবান জানিয়ে ডন বলেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারকে সবসময় সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান ডন। এসময় জগন্নাথপুর উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মিজানুর রশীদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজি আব্দুল জব্বার, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, উপজেলা আ.লীগ নেতা নুরুল ইসলাম, জগন্নাথপুর বনিক সমিতির সভাপতি হাজি আছসর উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব,

জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর শ্রমিকলীগের সদস্য সচিব জাহির উদ্দিন, শ্রমিকলীগ নেতা সৈয়দ জয়তুন মিয়া, জগন্নাথপুর পৌর আ.লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, আমিনুল ইসলাম, আজির উদ্দিন আজির, জগন্নাথপুর সৈনিক লীগের সভাপতি ফারুক আলী, আক্তার হোসেন, জাহাঙ্গীর আহমদ, আ.লীগ নেতা মতিন মিয়া, ছাত্রলীগ নেতা তুহিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।






























