জগন্নাথপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন লন্ডন প্রবাসী ইউপি চেয়ারম্যান
- Update Time : ০৯:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইযাকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট থাকায় কৃষকরা পাকা বোরো ফসল কাটতে পারছেন না৷ এবার আগাম বন্যার সম্ভাবনা থাকায় দ্রুত বোরো ফসল কেটে ঘরে তুলতে প্রশাসনের পক্ষথেকেও বার বার দির্দেশনা দেওয়া হচ্ছে। প্রশাসনের নির্দেশে উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা স্বেচ্ছাশ্রমে কৃষকদের পাকা ধান কেটে দিয়েও সহযোগিতা করছেন। কৃষকরা হাওরের পাকা বোরো ফসল সোনালী ধান সময়মতো ঘরে তুলতে পারবে কিনা এ নিয়ে শংকিত হয়ে পড়েছেন। জগন্নাথপুর নলুয়ার হাওরে দরিদ্র এক কৃষকের পাকা ধান কাটায় নামেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লন্ডন প্রবাসী গরিবের বন্ধু মোঃ আরশ মিয়া।
জমির মালিক দরিদ্র ওই কৃষক জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও ধান কাটার লোক পাওয়া যাচ্ছেনা। কীভাবে ধান কাটে বাড়িতে নিয়ে মাড়াই দিবেন এ চিন্তায় অসহায় হয়ে পড়েন। এ সময় পাকা ধান কাটে সাহায্য করতে আসেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া সাহেব। তিনি লন্ডনী মানুষ ও আমরার ইউনিয়নের সম্মানী চেয়ারম্যান হয়ে আমি গরিব মানু্ষের পাকা ধান কেটে দেওয়ায় কিতাদি ধন্যবাদ দিব চেয়ারম্যান সাহেবরে।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লন্ডন প্রবাসী গরিবের বন্ধু মোঃ আরশ মিয়া জানান, করোনা ভাইরাসে কৃষি শ্রমিক সংকটে রোজার দিনে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সহ উপজেলার কৃষকরা হাওরের পাকা ধান নিয়ে বড় কষ্টে রয়েছেন। আগাম বন্যার সম্ভাবনা থাকায় অসহায়- দরিদ্র কৃষকের পাশে কিছু সময় সহযোগিতা করলাম মাত্র।





























