জগন্নাথপুরে তেঘরীয়া আদর্শ পাঠাগারে মিছবা আজাদকে সংবর্ধনা
- Update Time : ০৩:০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরীয়া আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি মিছবা আজাদ স্থায়ীভাবে যুক্তরাজ্যে গমন উপলক্ষে তেঘরীয়া আদর্শ পাঠাগারের পক্ষ থেকে শনিবার (৯ অক্টোবর) এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। তেঘরীয়া আদর্শ পাঠাগারের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান। তেঘরীয়া আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রাহিন মিয়া তালুকদার, কবি শাহজাহান মিয়া, সুয়েব আহমদ, শিপন মিয়া, বিশিষ্ট কবি বেলাল তালুকদার, জিয়াউল হক জিয়া, খুরশেদ তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস এম সুহেল, জুবের তালুকদার, আনহার তালুকদার, মকসুদ আহমদ, রুমাইন আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাজেদ তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ ইমন আহমদ।

সংবর্ধনা সভায় বিশিষ্ট সমাজসেবক হরুফ মিয়া, আনোয়ার মিয়া, লিলু মিয়া, আংগুর মিয়া, ছালেহ আহমদ, সাবেক সহ-সভাপতি মুস্তাকিম মিয়া, সিনিয়র সদস্য জুয়েল আহমদ, সাবেক সহ-সভাপতি মুজাহিদ মিয়া, সহ-সভাপতি শাহানুর আহমদ, সহ-অর্থ সম্পাদক হুসেন মিয়া, সদস্য পিয়ার আহমদ, লাকাদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক তুহেল আহমদ, মুয়াজ তালুকদার, রুমেল সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি তেঘরীয়া আদর্শ পাঠাগারের সাবেক সভাপতি মিছবা আজাদকে পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





























