জগন্নাথপুরে তালামীযের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- Update Time : ০৩:০৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পূর্ব উপজেলার ঈদ পুনর্মিলনী ও সাবেক সহ সাধারণ সম্পাদক বজলুর রহমান হাবীবের স্বদেশ প্রর্ত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা সভা ১২ জুন বুধবার বিকেলে উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল গনী সোহাগ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন জেদ্দা আল ইসলাহ’র প্রচার সম্পাদক, উপজেলা তালামীযের সাবেক সহ সাধারণ সম্পাদক বজলুর রহমান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক হাফিজ সেলিম আহমদ, নাছির উদ্দীন, সহ প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ ছালিক। উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা তালামীযের সহ সভাপতি হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, অর্থ সম্পাদক শাহেদ আবেদীন, সহ অফিস সম্পাদক ইয়াকুব আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল সাহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান সদস্য সুয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























