জগন্নাথপুরে তালামীযের সেমিনারে মিরাজুন্নবী (সাঃ) ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ- অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ
- Update Time : ১১:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেন, রাসূল (সাঃ) এর অসংখ্য প্রকাশিত মু’জিজার মধ্যে মিরাজ হচ্ছে অন্যতম একটি মু’জিজা। প্রসিদ্ধ ত্রিশজন সাহাবী রাওয়াতের মাধ্যমে আমরা প্রমাণ পাই রাসূল (সাঃ) এর মিরাজ হয়েছিল স্ব-শরীরে। এবিষয়ে মুহাদ্দিসে কেরামগনও একমত। মিরাজ হচ্ছে ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ, সুতরাং মিরাজ নিয়ে বিতর্কের সৃষ্টি করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তিনি বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা কর্তৃক আয়োজিত হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার হলরুমে পবিত্র মিরাজুন্নবী (সাঃ) এর তাৎপর্য শীর্ষক সেমিনারে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা তালামীযের সভাপতি সালেহ আহমদ ছালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল গনী সোহাগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর তালামীযের সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দীন, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক হাফিজ সেলিম আহমদ, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মহি উদ্দীন এমরান, হলিয়ারপাড়া ফাযিল মাদরাসা’র আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রউফ, মীরপুর ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ শওকত আলী আজাদ। উপজেলা তালামীযের অর্থ সম্পাদক জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তালামীযের সহ সভাপতি মাহফুজুর রহমান নোমান, সাংগঠনিক সম্পাদক শুহেদ আহমদ, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ প্রচার সম্পাদক হোসাইন আহমদ, অফিস সম্পাদক জাকির আহমদ, সহ অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক সেজু কোরেশী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াকুব আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহেদ আবেদীন, পাটলী ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক মাসেদ মিয়া মাহিদ মীরপুর ইউনিয়ন তালামীযের অর্থ সম্পাদক সাইফুর রহমান, আব্দুল মতিন, আশরাফ, এমরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























