০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে তালামীযের সেমিনারে রামাদান মুমিনের জন্য ইবাদতের সুবর্ণ সময় : মুজতবা হাসান চৌধুরী নুমান

  • Update Time : ০১:৩৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, রামাদান মুমিনের জন্য ইবাদতের সুবর্ণ সময়। আল্লাহর নবী (সা.) রামাদান এলে প্রস্তুতি নিতেন এবং নবীজি (সা.) রজব, শাবান ও রামাদানের বরকত লাভের জন্য দুআও শিখিয়েছেন। কিন্তু আজ মুমিনরা পুরোপুরি রামাদানের প্রস্তুতি নিতে পারেন না। কারণ পথহারা কিছু মানুষ দ্বীনের বিভিন্ন প্রতিষ্ঠিত বিষয় নিয়ে ফিতনা ছড়াচ্ছে। রামাদান এলে এদের ফিতনা ছড়ানোর প্রবণতা আরও বেড়ে যায় এমনকি তারা তাদের ফিতনা দ্বারা কোমলমতি শিশুদেরকেও বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। তারা সকল ইমামদের মত অনুসরণ করাকে হারাম মনে করে। সালফে সালেহীনের অন্তর্ভুক্ত ইমামদের প্রতিষ্ঠিত বিষয়কে বিদআত মনে করে, অথচ তারা নিজেরাই বিতর্কিত ব্যক্তিদের তাকলীদ করে, তাদের মত অনুযায়ী চলে। মূলত তারা মুমিনদেরকে সালফে সালেহীনদের পথ থেকে দূরে সরাতে চায়। তিনি আরো বলেন, কুরআন নাযিলের এ মাসে আমরা সকল অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত হয়ে যাতে কুরআনের খিদমাত ও কুরআন তিলাওয়াতে বেশি সময় কাটাতে পারি সেজন্য একটি রুটিন সাজিয়ে নিতে পারি আমরা। রামাদানের শেষ দশ রাতের বিজোড় রাত্রিগুলোর প্রতি আমাদেরকে অত্যধিক যত্নবান হতে হবে। আমরা যদি বিশেষ রাতসমূহ ইবাদতে কাটাতে পারি, তাহলে আমাদের শবে কদর নসিব হবে। এতে মহান আল্লাহর নৈকট্য হাসিল হবে। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদরাসার কনফারেন্স হলে বুধবার (৩০ মার্চ) বিকেলে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর সাংগঠনিক পূর্ব উপজেলা উদ্যােগে আয়োজিত “মাহে রামাদানের শিক্ষা: আমাদের করণীয় ও বর্জনীয়” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখার সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেজু কোরেশী ও সাংগঠনিক সম্পাদক জামান আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার সভাপতি আব্দুল গনী সোহাগ। শাখার সহ-সভাপতি জুবায়ের আহমেদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক হাফিজ মুহাম্মদ শাহ আলম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাবেক সভাপতি তাহিদুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সাংগঠনিক পূর্ব উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আহাদুর রহমান, প্রচার সম্পাদক শাহেদ আবেদীন, সহ-প্রচার সুয়েব আহমদ, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, জুবায়ের আহমদ, আওলাদুল ইসলাম, আমিনুর রহমান, জাহিদুল ইসলাম প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে তালামীযের সেমিনারে রামাদান মুমিনের জন্য ইবাদতের সুবর্ণ সময় : মুজতবা হাসান চৌধুরী নুমান

Update Time : ০১:৩৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২