জগন্নাথপুরে তালামীযের উদ্যোগে পবিত্র ইদে মীলাদুন্নবী সা: উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৯:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রহমান :: ইসলামী আন্দোলনের বীর সৈনিক কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া সুনামগঞ্জের জগন্নাথপুরে চিলাউরা হলদিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ইদে মীলাদুন্নবী সা: উপলক্ষে ১৪ নভেম্বর বুধবার আলোচনা সভা ও র্যালী অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানের উদ্বোধন করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলার কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল ইসলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় তালামীযের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল।
ইউপি শাখার সভাপতি ইমরান আহমদ জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, জগন্নাথপুর উপজেলা আল ইসলার সভাপতি মাওঃ আজমল হোসাইন জ্বামী, জেলা তালামীয শাখার সহ সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ, উপজেলা তালামীয শাখার সভাপতি হাফিজ তারিছ আলী, সহ সভাপতি হাফিজ সৈয়দ জাবের হোসেন, বদর উদ্দিন আল আমীন, মুফতি হোসাইন আহমদ, অর্থ সম্পাদক শাহ মতিউর রহমান, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাকম বিল্লাহ, জগন্নাথপুর পত্রিকার স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান, পৌর তালামীয শাখার সহ সভাপতি আক্তার হোসেন।
চিলাউরা আলিম মাদ্রাসা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















