জগন্নাথপুরে তালামীযের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্রনেতা রফিকুল ইসলাম তালুকদার বলেছেন- মাহে রামাদ্বানের সিয়াম সাধনের মাধ্যমে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি, অহংকার ভুলে গিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রামাদ্বান। তাই একজন তালামীয কর্মীকে নৈতিক চরিত্র উন্নত করে সাহাবায়ে কিরামের মতো আদর্শ জীবন গঠন করার প্রশিক্ষণ এ মাসেই গ্রহণ করতে হবে। তিনি ২০মে ১৪ রামাদ্বান সোমবার বাদ আছর উপজেলার মীরপুর নিউ পানসী রেষ্টুরেন্টে সংগঠনের জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখার আয়োজিত ২০১৯-২০ সেশনের অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা তালামীযের সভাপতি মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ শমসু মিয়া সুজল, সাধারণ সম্পাদক আব্দুল গনী সোহাগ, সহ প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ ছালিক।
উপজেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ হক্কানির স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা শাখার সহ সভাপতি হুসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ সাংগঠনিক সম্পাদক আহাদুর রহমান, মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সহ প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক শাহেদ আবেদীন, সহ অফিস সম্পাদক সেজু কোরেশী, সহ প্রশিক্ষণ সম্পাদক জামান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ আহমেদ শাহেদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাবিবুর রহমান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল ওয়াদুদ রাফু, সদস্য মাসেদ মিয়া মাহিদ, জুবায়ের আহমদ, সৈয়দপুর ইউনিয়ন তালামীযের দায়িত্বশীল বুরহান উদ্দীন কামালী, মীরপুর ইউনিয়ন তালামীযের প্রচার সম্পাদক সাইফুর রহমান, রসুলগঞ্জ আলিম মাদরাসা শাখা সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দিদার আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি





























