০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ডিজিটাল নিরাপত্তা পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

  • Update Time : ০৮:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্ননাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েতের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার ইসহাকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মোঃ আলমগীর হাসান (২০) নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার রন চন্ডি উত্তরপাড়া গ্রামের হাফিজ মোঃ মাসুক মিয়ার ছেলে। সে বর্তমানে সিলেট নগরীতে বসবাস করে।

জানাগেছে, জগন্নাথপুরে এক তরুণীর আপত্তিকর ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মর্যাদাহানী এবং ভয়ভীতির মাধ্যমে চাঁদা আদায় ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ এনে গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পর তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে আজ শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ডিজিটাল নিরাপত্তা পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

Update Time : ০৮:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১