০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার ২
- Update Time : ০৩:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে এসআই ওবায়দুল্লাহ, এসআই সাইফুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের মোঃ আঃ নুরের ছেলে জিআর-১০২/২১ ধারা-৩৯৫/৩৯৭/৪১২ এর ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী তফজ্জুল ইসলাম তোফাজ্জল, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের মোঃ কাজল মিয়ার ছেলে ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর আসামী মোঃ সোহেল মিয়া। গ্রেফতারকৃত আসামিদেরকে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।























