০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ১০:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাত এক আসামী গ্রেফতার করেছে। জগন্নাথপুর থানার এসআই আব্দুস ছত্তারের নেতৃত্বে এসআই মির্জা শাফায়েত, এএসআই শফিকুল ইসলামের সহযোগিতায় একদল পুলিশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া (লালারচক) গ্রামের নজরুল ইসলামের ছেলে ডাকাতি মামলার পলাতক আসামী আমির হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতি মামলার পলাতক আসামী আমির হোসেনকে আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




























