০৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ডাকাতিসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

  • Update Time : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতিসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার দিন ও রাতে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার কাদিপুর গ্রামের নিশিকান্ত ধর নামের এক বাড়ি থেকে ডাকাতিসহ ৬ মামলার আসামি হেলাল মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ। সে ছাতক উপজেলার চৌকা গ্রামের হাফিজ মিয়ার ছেলে। এছাড়া উপজেলার শ্রীধরপাশা গ্রামের রোকন মিয়ার বাড়িতে গরু চুরিকালে ওয়াহিদ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে উপজেলার জামালপুর গ্রামের কালা মিয়ার ছেলে।

অপরদিকে-উপজেলার কাদিপুর গ্রামের আব্দুল খালিক, আব্দুল হান্নান, রাজু মিয়া, মতিন মিয়া ও শের আলীসহ মারামারি মামলার আরো ৫ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ডাকাতিসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

Update Time : ০৯:৩৮:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০১৭