০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে টং দোকানে অগ্নিকান্ড
- Update Time : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি টং দোকান পুড়ে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রাম এলাকার কামোখা পয়েন্ট নামক স্থানে।জানাগেছে, গত শনিবার গভীর রাতে কামোখা পয়েন্টের রুবেল আহমদের টং দোকান অগ্নিকা-ে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় খাশিলা গ্রামের বাসিন্দা আবদুল কদ্দুছের ছেলে দোকান মালিক রুবেল আহমদ জানান, কে বা কারা আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এ সময় আমি দোকানে ঘুমে ছিলাম। কোন রকমে আগুনের কবল থেকে প্রাণ রক্ষা করেছি। তবে আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।



















