০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সমুজ বিজয়ী
- Update Time : ০৫:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জেলা পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। জেলা পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য পদে আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ বিজয়ী হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডে সদস্য পদে জগন্নাথপুর উপজেলায় ১২০ ভোটারের মধ্যে ১১৮ ভোট ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে সদস্য পদে আওয়ামী লীগ নেতা মাহতাব উল হাসান সমুজ (তালা) প্রতীকে ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগ নেতা হারুন মিয়া (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ৪০ ভোট, আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন মাষ্টার (ঘুড়ি) প্রতীকে পেয়েছেন ১১ ভোট।

























