১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডে উপ-নির্বাচন আগামীকাল

  • Update Time : ০৯:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের সদস্য সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়ার মৃত্যুতে শূন্য এ ওয়ার্ডে উপ-নির্বাচন মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন, আশারকান্দি ইউনিয়ন, পাইলগাঁও ইউনিয়ন, পাটলী ইউনিয়ন, মীরপুর ইউনিয়ন, রানীগঞ্জ ইউনিয়ন, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড। জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে তিন প্রার্থী হলেন, যুক্তরাজ্য প্রবাসি, সৈয়দপুর ইশানকোনা গ্রামের সৈয়দ তছলিমুর রহমান দুলাল, (তালা), যুক্তরাজ্য প্রবাসী, সৈয়দপুর হাড়িকোনা গ্রামের, জাহাঙ্গীর হোসেন কোরেশী (ঘড়ি), পাটলী ইউনিয়নের মিনাজপুর গ্রামের সমছু মিয়া (টিউবওয়েল)।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানাগেছে, নির্বাচনে মোট ভোটার ৯২ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৭১, নারী ভোটার ২১ জন। ভোট কেন্দ্র ১টি, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা। নির্বাচনে দায়িত্ব থাকবেন ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১ জন, সহকারী প্রিসাইডিং ২ জন, পুলিং কর্মকর্তা ৪ জন। জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শূন্য এ ওয়ার্ডে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। এ নির্বাচনে ভোটাররা হলেন, ইউনিয়ন পরিষদের সকল জনপ্রতিনিধিরা।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডের সদস্য, উপজেলা আ.লীগের সহ-সভাপতি, সৈয়দপুর গ্রামের সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়া গত বছরের ১৯ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর এ ওয়ার্ড শূন্য হয়ে যাওয়ায় মঙ্গলবার (১৩ জুলাই) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে জেলা পরিষদের ১১ নং ওয়ার্ডে উপ-নির্বাচন আগামীকাল

Update Time : ০৯:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১