১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জুয়া খেলার দায়ে ৬ জনকে আটক করলেও ১ জন মুক্ত

  • Update Time : ১১:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়া খেলার দায়ে ৬ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন, উপজেলার পাটলি ইউনিয়নের রসুলপুর গ্রামের তালেব আলীর ছেলে সাহাব উদ্দিন, একই গ্রামের আবদুল মানিকের ছেলে বাবুল মিয়া, আশিক মিয়ার ছেলে মাসুদ মিয়া, সঞ্জবপুর গ্রামের রুশন আলীর ছেলে হোসেন মিয়া, সুলেমানপুর গ্রামের ময়না মিয়ার ছেলে সাইকুল ইসলাম ও কঞ্চনপুর গ্রামের বাসিন্দা গগন।
জানাগেছে, ২৭ জুন বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান ও এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল উপজেলার লাউতলা বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে তাদেরকে আটক করেন। এর মধ্যে মাসুদ মিয়াকে রাতেই ছেড়ে দেয়া হয়। বাকিদের ২৮ জুন শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, জুয়া খেলায় জড়িত না থাকায় মাসুদকে ছেড়ে দেয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে জুয়া খেলার দায়ে ৬ জনকে আটক করলেও ১ জন মুক্ত

Update Time : ১১:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯