জগন্নাথপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে লন্ডন প্রবাসী ও মহিলা সহ আহত ১৫
- Update Time : ১২:১২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সংঘর্ষে লন্ডন প্রবাসী সালিশি ব্যাক্তি সহ উভয় পক্ষে নারী সহ প্রায় ১৫ জন আহত হওয়ায় খবর পাওয়া গেছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (আশিঘর) গ্রামে সোমবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে হবিবপুর-আশিঘর গ্রামে বাড়ির জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে গ্রামের আফরোজ মিয়া ও ছাত্রলীগ নেতা জুনেদ আহমদের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদেরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষে সালিশি করতে গিয়ে অাহত হন যুক্তরাজ্য প্রবাসী অাওয়ামীল নেতা বিশিষ্ট ব্যবসায়ী নুর উদ্দিন (৬৫) ও তাহার স্ত্রী সরফুল বেগম (৫৫)। সংঘর্ষে অাহতরা হলেন, আফরোজ মিয়া (৫৫), কামরুল ইসলাম (২৩), নাজু বেগম (২৭), অাফিয়া বেগম (৬০), অাম্বিয়া বেগম (২৭)। অপর পক্ষের অাহতরা হলেন, কদর বিবি (৬৫) ছাত্রলীগ নেতা জুনেদ অাহমদ (২৭), সিরিয়া বেগম (৩২) মুর্শেদা বেগম (৩৫)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সংঘর্ষে উভয় পক্ষের বাড়িঘরে ও মটর সাইকেল ভুংচুরের দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অাবারও বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।





























