০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসায় যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা
- Update Time : ১১:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা কামারখাল পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, শামীম আহমদ। আজ বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা পরিদর্শন করেন শ্রীধরপাশা গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী শামীম আহমদ। এসময় তাকে সম্মাননা ক্রেষ্ট প্রদানের মাধ্যমে এক সংবর্ধনা প্রদান করা হয়। সম্মাননা ক্রেষ্ট প্রদানকালে উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতামিম মাওলানা মতিউর রহমান, শিক্ষাসচিব মাওলানা নুর হোসাইন জিলানী, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি শুয়েব আহমদ, মাদ্রাসার মাষ্টার আবুল হাসনাত শিবলী, ক্বারী জামাল আহমদ, রাজু আহমদ, শওকত আলী, শাকিল আহমদ প্রমূখ।





























