জগন্নাথপুরে জাপার মতবিনিময়ে সরকার দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে
- Update Time : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক রমজান আলীর আহবানে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার বিকেলে প্রবাসী রমজান আলীর বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা আলহাজ্ব ডা. আছকির খান, সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য বাদশা মিয়া, জগন্নাথপুর উপজেলা জাপা নেতা সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান ঝুনু, দিলু মিয়া, আব্দুল হামিদ, দুদু মিয়া, আলতাব আলী, এরশাদ মিয়া, আইয়ূব আলী, মখলিছ মিয়া, ফিরোজ রানা, আতাউর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার উন্নয়নের সরকার। এ সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকার গরীবের সরকার। তাই জগন্নাথপুরে হাওর তলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য তারা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।





























