০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালন
- Update Time : ১০:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
জানাযায়, র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংবাদকর্মী শেখরুল ইসলাম সোহাগ।





























