জগন্নাথপুরে জাতীয়তাবাদী কল্যাণ সংস্থা বার্মিংহাম ইউকের উদ্যােগে ত্রান বিতরণ
- Update Time : ০৭:১৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয়তাবাদী কল্যাণ সংস্থা বার্মিংহাম ইউকের উদ্যােগে আজ দুপুর ১২টায় স্থানীয় শায়েক কমিউনিটি সেন্টার মজিদপুরে জগন্নাথপুর সংস্থার সমন্বয়কারী যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ ছমির আলীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম ও পৌর যুবদল নেতা শামিম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্টিত ত্রান বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর জাতীয়তাবাদী কল্যাণ সংস্থা বার্মিংহাম ইউকের উপদেষ্টা সদস্য সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির আহমদ। অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মজিদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গনি। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ মুকিত, উপজেলা বিএনপির উপদেষ্টা আনা এম মিয়া, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুর রুপ, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মশাহিদ তালুকদার, ওয়েস্ট মিডলান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কমরু প্রমুখ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির নেতা শামসুল ইসলাম রানা, কায়রুল ইসলাম, হুমায়ুন খান তৈয়ব আলী, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক, উপজেলা ছাত্রদল নেতা নুরুল আমীন, রাহিন মিয়া, নাসিম আহমদ রুহেল, আবুল হাসনাত আমির। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এসপি কলিম উদ্দিন মিলন বলেন, সুনামগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়ন সরকারি ত্রান সামগ্রী দলীয় ভাবে বন্টন না করে সকল জনগণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করুন। আমরা পত্রিকায় দেখেছি জগন্নাথপুরের সকল ইউনিয়নের ওএমএসের ডিলার নিয়োগ করা হয়েছে দলীয় ভাবে, আমরা দাবি রাখছি এই সমস্ত দলীয় ডিলারদের নিয়োগ বাতিল করে, নির্দলীয় ডিলার নিয়োগ করুন যাহাতে সাধারণ জনগণ উপকৃত হয়। আর দেরি না করে পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতিবাজ অসাধু কর্মকর্তা কর্মচারী, টিকাদারী প্রতিষ্ঠান ও পিএইসির চেয়ারম্যান দের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহনের জন্য সরকার প্রতি অনুরোধ করেন। প্রেস বিজ্ঞপ্তি





























