১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১, আটক ৩
- Update Time : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের মিজানুর রহমান খোকন ও একই গ্রামের ফয়েজ আহমদ গংদের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও আদালতে মামলা মোকদ্দমা চলছে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সুনামগঞ্জ কোর্টে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিজানুর রহমান খোকন মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে সদর থানা পুলিশ গ্রেফতার করেছে বলে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন।


























