জগন্নাথপুরে জমি ও খাল দখলের অভিযোগ
- Update Time : ০১:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"blank"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":14755,"total_drawing_time":600,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":1,"shape_mask":0},"draw":{"layers_used":2,"total_draw_actions":9},"photos_added":0}
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন জমি ও রেকর্ডভুক্ত খাল দখলের অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাদী লিটন মিয়া ৯ জনকে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, অনুচন্দ মৌজার (জে.এল নং–১৫১, আরএস খতিয়ান নং–১৪, আরএস দাগ নং–৩১২, ৩১৩, ৩১৪) ভূমি ভেঙ্গে বিনন্দী খাল অবৈধভাবে দখলে নিয়েছেন অভিযুক্তরা। এসব জমি ও খাল স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফাজিল ও তার উত্তরাধিকারসহ বহু মানুষের ব্যক্তিমালিকানাধীন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জোরপূর্বকভাবে জমি ও খাল দখল করে আসছেন এবং সেখানে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন। ভুক্তভোগীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের হুমকি, ভয়ভীতি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। উত্তেজনা চূড়ান্তে পৌঁছে ২৮ এপ্রিল সকাল ১১টা ৩০ মিনিটে, যখন বাদীর ধান কাটা কাজে বাধা সৃষ্টি করেন অভিযুক্তরা এবং মারমুখী আচরণে পরিবেশ উত্তপ্ত করে তোলেন। উপস্থিত এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ১৫ মে বাদী লিটন মিয়া জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে জগন্নাথপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই দীপংকর হালদার বলেন, “বিষয়টি সম্পূর্ণভাবে জমি ও খালসংক্রান্ত বিরোধ। তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” স্থানীয়ভাবে এ ধরনের জোরপূর্বক জমি ও খাল দখলের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।



























