০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জন্মদিনে ভালোবাসায় সিক্ত ছাত্রনেতা ইসহাক
- Update Time : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আনুষ্ঠানিকভাবে কেক কাটে ও আলোচনা সভার মাধ্যমে ছাত্রনেতা মোঃ ইসহাক মিয়ার জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৯টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে একটি অভিজাত রেষ্টুরেন্টের কনফারেন্স রোমে বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, কবি ইমামুল ইসলাম রানার সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয়।

ছাত্রনেতা মোঃ ইসহাক মিয়ার জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটে ও আলোচনা সভায় প্রধান অতিথির বত্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী আব্দুল জব্বার, জগন্নাথপুর পৌরসভার জনন্দিত প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।

এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি আমিনুল ইসলাম, জগন্নাথপুর পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পির, মাওলানা রুহুল আমিন, সাংবাদিক আনিসুর রহমান, প্রভাষক জাহিদ আহমদ, শিক্ষক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ি আক্তার মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক সজীব রায় দুর্জয়, শাব্বির আহমদ, ছাত্রনেতা সাহেদ আহমদ নাহিদ, তানভীর আহমদ, জুবায়ের আহমদসহ বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কেক কাটে আনুষ্ঠানিকভাবে ছাত্রনেতা মোঃ ইসহাক মিয়ার জন্মদিন পালন করা হয়। জন্মদিন অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মদিন একটা আনন্দের দিন। এ দিবসটি প্রত্যেক মানুষই নিজ নিজ অবস্থান থেকে স্মরণীয় করতে চায়। জন্মদিন নিয়ে অনেকেই ভিন্ন কথা বলেন, তার পরও প্রতিটি মানুষের জন্মদিনের এ আনন্দের আবেগটাই অনন্য। বক্তারা আরো বলেন, ছাত্রনেতা ইসহাক জগন্নাথপুরে একটি পরিচিত নাম। সে প্রচার বিমুখ এক সমাজকর্মী, নিরবে সমাজের কল্যাণে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা বলেন, ইসহাক আমাদের জগন্নাথপুরের একজন মেধাবি ছাত্র। সে আগামিতে দেশ-ও জাতীর কল্যাণে কাজ করবে, তার উজ্জল ভবিষ্যৎ কামনা করা হয়। জন্মদিন অনুষ্ঠানে ছাত্রনেতা ইসহাক মিয়া বলেন, সত্যিই আপনাদের আন্তরিক এ ভালবাসা আমাকে আরো এগিয়ে যাওয়ার আনন্দ- সাহস জন্ম দিয়েছে, আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। পরে ছাত্রনেতা ইসহাক মিয়ার জন্মদিন উপলক্ষে বিভিন্ন মহলের পক্ষথেকে তাকে উপহার প্রদান করা হয়।



























