১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ছিনতাইকারীদের হামলায় তরুণ আহত
- Update Time : ০১:২৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছিনতাইকারীদের হামলায় এক তরুণ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের হবিবপুর এলাকার সড়কে। আহত তরুণের নাম জাকির আলী (১৯)। সে বাড়ি জগন্নাথপুর গ্রামের আবদুল মন্নানের ছেলে ও সিলেট স্টেডিয়াম মার্কেটে অবস্থিত দি ল্যাব এইড এর এক্সরে টেকনিশিয়ান। আহত তরুণ জানান, গত ১৪ ফেব্রুয়ারি রাতে সিলেট পুলের মুখ থেকে অটোরিকশা (সিএনজি) যোগে জগন্নাথপুর আসছিলাম। রাত সাড়ে ১১ টার দিকে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রাম এলাকায় আসার পর গাড়ির চালক ও যাত্রী বেশি আরো ৩ জন আমার উপর হামলা চালিয়ে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে আমার সাথে থাকা নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছি।





























