জগন্নাথপুরে ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি শেখ গোলাম আসগর রহঃ এর জীবন ও কর্ম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১১:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আসগর রহঃ এর জীবন ও কর্ম আলোচনা সভা ও দোয়া মাহফিল ২২ ফেব্রুয়ারী শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর হামজা কমিউনিটি সেন্টারে ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলার উদ্যােগে শাখা সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তারা মরহুম শেখ গোলাম আসগর এর জীবনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, দ্বীন কায়েমের আপোষহীন রাহবর ছিলেন মরহুম শেখ গোলাম আসগর। তারুণ্যে কলেজ বিশ্ববিদ্যালয়ে কলেমার আওয়াজ বুলন্দ করার চেষ্টা করেছেন। আজীবন খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তারা মরহুম শেখ গোলাম আসগরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সকলকে বলিষ্ঠ হওয়ার আহবান জানান। মাহফিলে বক্তব্য রাখেন ছাত্র মজলিস সিলেট জেলার সভাপতি ফখরুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট জেলার সাবেক সভাপতি হাফিজ মওলানা এনামুল হাসান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে ছাত্র মজলিস জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, জগন্নাথপুর উপজেলা ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সৌরভ, খেলাফত মজলিসের মাওলানা নুরুল হক, সায়েক অাহমদ প্রমুখ।





























