০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ছাত্রী ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার

  • Update Time : ১২:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল ছাত্রী কে ব্ল্যাক মেইল করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ও স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টায় এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা যায়, উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যায়ের ১০ম শ্রেণীর স্কুল ছাত্রীকে (১৬) ধর্ষণের চেষ্টায় ও স্কুল ছাত্রী কে ব্ল্যাক মেইল করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর- মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার ছেলে ময়না মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে এসআই জিয়া উদ্দিন, এসআই আশরাফুল আলম চৌধুরী, এএসআই মুক্তার হোসেনের সহযোগিতায় একদল পুলিশ
অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়। সোমবার (২৮ জুন) গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ছাত্রী ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেফতার

Update Time : ১২:৩১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১