জগন্নাথপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- Update Time : ০৩:২৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জানুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যােগে মঙ্গলবার (৪ জানুয়ারি) এক বর্ণাঢ্য র্যারি ও আলোচনা সভা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফজরুল ইসলাম, যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া প্রমূখ। এসময় দলীয় নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশ নেন।





























