জগন্নাথপুরে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- Update Time : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের ব্যানারে পৌর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভায় মিলিন হন নেতাকর্মীরা। জগন্নাথপুর কলেজ ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আদিল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজিব রায় দূর্জয়ের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামি ২৪ ঘন্টার মধ্যে রাতের আধারের এ বাণিজ্যিক কমিটি বাতিল করে গঠনতন্ত্র অনুযায়ী ও পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান, জননেতা সিদ্দিক আহমদ এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে একটি গ্রহনযোগ্য কমিটি দেওয়ার দাবি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি। সভায় বক্তারা সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ উর্ত্তীণ এ কমিটির সভাপতি ও সেক্রেটারি রাতের আধারে কালো টাকার বিনিময়ে বাণিজ্যিক কমিটি দিয়ে বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের মধ্যে বিরোধ সৃষ্টি করেছে। দ্রুত জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করার জন্য নেতাকর্মীরা দাবি জানান। বিক্ষোভ মিছিল পরিবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,

উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোহা চৌধুরী, সহ-সভাপতি লিপন মিয়া, সহ-সভাপতি মতিউর রহমান তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির খান শাব্বির, সিলেট জেলা ছাত্রলীগের রাহি আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মালেক আহমদ, আশরাফ হোসেন, ফাহিম হুদা, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহবায়ক সারোয়ার চৌধুরী, ইছতিয়াক তারেক, শাহরিয়ার আহমদ তোয়েল, কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, সাকিব আহমদ, জুয়েল আহমদ, পায়েল আহমদ, কুহিনুর আহমদ, শিপন আহমদ, জামাল আহমদ, জামিল আহমদ, সাগর আহমদ, হাফিজুর রহমান, রিমন আহমদ, আদনান আহমদ, রেজওয়ান আহমদ, মায়ান মিয়া, আমজাদ মিয়া, মির্জা তোফায়েল আহমদ, আরমান আহমদ, লিপন আহমদ, আলিনুর আহমদ প্রমূখ।





























