জগন্নাথপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল
- Update Time : ০৪:০০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের ৩৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে বুধবার (২৭ অক্টোবর) জগন্নাথপুর পৌর শহরে আনন্দ মিছিল ও পথ সভা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, ওবাইদুল হক জাবেদ, মিটন দেব, মোঃ সাইদুর রহমান পাপ্পু, রাজ শেখর বৈদ্য রাজু, ফয়জুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আহমদ, বদরুল ইসলাম রনি, রাহার আহমদ, মোঃ মিজু সুলতান শাকিল, মারজান ভূঁইয়া, জাহিদ আহমদ জিম্মাদার, সাংগঠনিক সম্পাদক কল্যান কান্তি দে, রুহেল আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, নিজাম উদ্দিন, জুয়েল হোসেন, ফারজান রাজা, রুবেল হোসেন। এসময় উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জগন্নাথপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর সভাপতিত্বে ও সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রশীদ ভূঁইয়া, পৌর সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, আওয়ামী লীগ নেতা আজমল হোসেন মিটু, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, পৌর যুবলীগ নেতা নেতা রাজীব চৌধুরী বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী প্রমূখ।





























